বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০১৭

ঘাটাইলে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অšত্মত ১০ জন আহত হয়েছে। -- সূত্র ঃ টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার কাইল্যা গ্রামের কয়েক যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়।
এর সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অšত্মত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিলো।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷