রবিবার, এপ্রিল ৩০, ২০১৭

ঘাটাইল ইউনিয়নের বাজেট ঘোষনা


আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ-
২ নং ঘাটাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঘাটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনসাধারনের উপস্থিতিতে ২০১৭/২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
ঘাটাইল ইউনিয়নের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম খান এ বাজেট পেশ করেন।ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম, জাসদ সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়া জিন্নাহ সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক ও এলাকা গণ্য মান্য ব্যাক্তিবর্গ।বাজেটে সর্বমোট আয় ধরা হয় ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৩৫৪ । ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৫২ হাজার ৭১৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬৩৬ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷