শুক্রবার, এপ্রিল ২৮, ২০১৭

ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের বাজেট ঘোষনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা:
 বৃহস্প্রতিবার দুপুরে ঘাটাইল উপজেলার ১ নং দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, উপ সহকারি প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাহারুল ইসলাম খান খোকন, সাধারন সম্পাদক কায়সার রহমান খান কহিনুর, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক কাজী আঃ বারী, ব্যবসায়ি রফিকুল ইসলাম খান ভুলু প্রমূখ। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রফিকুল ইসলাম খান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা ১ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৬০৮াকা  হয়েছে । ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ১৫ হাজার ৫২৮টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ২ লক্ষ ৫৫ হাজার ৮০ টাকা। বাজেট অনুষ্ঠানে সকল সাধারন ও সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যাবসায়ি , শিক্ষক, সাংবাদিক, প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন