গত ১২ ও ১৭ এপ্রিল ২০১৭ ইং ‘ঘাটাইলের ইউএনও’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ’ শিরোনামে স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠ, জাতীয় পাঠকপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বর ডটকম, এটিভি নিউজ ডট অনলাইন ও আমাদের ঘাটাইল ডটকম এবং ১৮ এপ্রিল ২০১৭ ইং ‘নারী ভাইস চেয়ারম্যানকে পেতে ইউএনও’র চাপ’ শিরোনামে ঢাকা টাইমস ডটকম ও স্থানীয় দৈনিক টাঙ্গাইল সময় সহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
আবুল কাশেম মুহাম্মদ শাহীন কর্তৃক আমাদের ঘাটাইল ডটকম ই-মেইলে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়,
আবুল কাশেম মুহাম্মদ শাহীন কর্তৃক আমাদের ঘাটাইল ডটকম ই-মেইলে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়,
মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্রিকাতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
উক্ত অভিযোগটি মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান’র স্বামী হাজী মোঃ সাইফুর রহমান, ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান এর উপস্থিতিতে মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা সকল অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

প্রতিবাদে আরো বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যানের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ২০ এপ্রিল ২০১৭ ইং সকালে মাসিক সাধারণ সভায় ইউনিয়ন পরিষদের উপস্থিত সকল চেয়ারম্যান’র ওয়াকআউট শেষে পুনরায় সভায় যোগদান করে ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হায়দার আলী সভায় জানান যে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কানিজ ফাতেমা কর্তৃক ঘাটাইল উপজেলা তথা উপজেলা পরিষদের মানহানিকর কার্যকলাপে লিপ্ত। তার এহেন কার্যকলাপ ঘাটাইল উপজেলাবাসীর স্বার্থের পরিপন্থি বিধায় তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ও নিন্দা প্রস্তাব অনয়ন করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিষয়টি প্রতিবাদ আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
প্রতিবেদকের বক্তব্য ঃ
বিষয়টি প্রতিবাদ আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
প্রতিবেদকের বক্তব্য ঃ
স্থানীয় সরকার মন্ত্রানালয় সচিব ও জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগ পত্রের ফটোকপি, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেওয়া মিমাংশার আগের ও মিমাংসার পরে আমার কাছে মোবাইল ফোনে দেওয়া বক্তব্য রেকর্ড ভয়েস কল সহ তার অভিযোগের ভিডিও সাক্ষাৎতকার, ইউএনও মহোদয়ের বলা ভয়েস কল রেকর্ড সহ আরো বিভিন্ন অডিও-ভিডিও চিত্র আমার হাতে রয়েছে যা প্রয়োজন হলে প্রকাশ করা হবে। আমি যাহা লিখেছি তথ্যের উপর ভিত্তি করেই লিখেছি। এখানে আমার নিজস্ব কোন মন্তব্য লেখা হয়নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷