নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ পোল্ট্রি খাদ্যের দাম নিয়ন্ত্রনে, কম দামে পোল্ট্রির বাচ্চা ক্রয়, বহুজাতিক কোম্পানির পোল্ট্রির বাচ্চা ও ঔষধ বিক্রি বন্ধে পোল্ট্রিনীতিমালা জীব ও নিরাপত্তা সর্ম্পকে দাবিতে শুক্রবার বিকেলে বিভিন্ন জেলা ও উপজেলার পোল্ট্রি খামারীদের নিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাগরদিঘীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘী আঞ্চলিক পোল্ট্রি ফিড ডিলার যুব উন্নয়ন সমিতি লিঃ আয়োজিত সাগরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাগরদিঘী আঞ্চলিক পোল্ট্রি ফিড ডিলার যুব উন্নয়ন সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুল মালেক মুক্তি এর সভাপতিত্বে পোল্ট্রি খামারীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এর মহাসচিব খন্দকার মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউ.এল.ও), ডা: মোঃ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ পোল্ট্রি রক্ষা জাতীয় পরিষদ এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক মোঃ কামাল উদ্দিন নান্নু (বীরমুক্তিযোদ্ধা) বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিজ টাংগাইল শাখা এসোসিয়শেনর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইদ আজাদ, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ছাদেকুর রহমান, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, সাগরদিঘী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোঃ ইসাকান্দার হক প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷