ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য লবিং চালিয়ে যাচ্ছেন। অন্যান্য থানার চেয়ে ঘাটাইলে রাজনৈতিক বিভেদ আর আভ্যন্তরীণ কোন্দল বেশি। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে দ্বিধা বিভক্তির জন্য প্রতিটি ইউনিয়নে দলীয় মনোনয় প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার যেসব সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের থেকে মনোনয়নের জন্য নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন এরা হচ্ছে আনেহলা ইউনিয়নের ইকবাল হোসেন তালুকদার, আনছার আলী, বিএনপির বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান মুক্তা, দেউলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কায়ছার রহমান খান কহিনুর, বাহারুল ইসলাম খোকন ও বিএনপির রফিকুল ইসলাম খান, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. একাব্বর আলী, আবদুল আজিজ, মাহবুবুল হক মাসুদ ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সেন্টু, শামসুল হক (সাবেক চেয়ারম্যান)। ধলাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান (মাস্টার), লায়ন নাজিবুল হক ঝন্টু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বর্তমান চেয়ারম্যান হেকমত সিকদার, জাহিদুল হায়দার চৌধুরী পাপ্পু, শাহাদৎ সিকদার, বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম লেবু, সন্ধানপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মিয়া, মোহাম্মদ রুহুল আমিন, আবদুল মান্নান, আবদুল খালেক মণ্ডল, মনিরুজ্জামান মিন্টু, বিএনপির বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, মাহবুবুর রহমান পালন। জামুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম খান, শহীদুল আলম জুলফিকার, বিএনপির সাবেক চেয়ারম্যান ইখলাসুর রহমান খান, লোকেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী আকরাম হোসেন খান, জহিরুল ইসলাম বাবু, বিএনপির বর্তমান চেয়ারম্যান হায়দার আলী তালুকদার। দিঘলকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী মফিল তালুকদার, ইকবার হোসেন খান, বিএনপির নজরুল ইসলাম ও সেলিনা খানম। ঘাটাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী হায়দার আলী, আতিকুর রহমান সুমন, মাহবুর রহমান খান মিল্টন, বিএনপির বর্তমান চেয়ারম্যান ফিরোজুর রহমান, হারুন-অর-রশিদ, পিয়ারা রিয়াজ কেয়া। দিগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছানোয়ার হোসেন শাতিল, সাইফুল ইসলাম লিটন, হুমায়ুন কবির বাবুল, আতিকুর রহমান আলমগীর, বিএনপির আবুল কালাম আজাদ মামুন, বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার। দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, দেওয়ান মো. মারুফ ও বিএনপির শুকুর মাহমুদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷