নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ক্রিকেটকে অগাধ ভালোবাসেন শাহরুখ খান। তাইতো সুযোগ পেলেই বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা দলই কিনে নিয়েছেন। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান।
গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দু:খ প্রকাশ করতে ভোলেননি এই তারকা। আজ (বুধবার) রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচ কোনভাবেই মিস করতে চান না বলিউড বাদশা। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷