মোঃ সবুজ সরকার সৌরভ, নিজস্ব প্রতিবেদক, দৈনিক আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬ইং অনুষ্ঠিত হয়েছে৷ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক জনাব শহিদুজ্জামান খান (ভিপি শহীদ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল কাসেম মুহাম্মদ শাহীন ৷
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশার প্রভাংশু সোম মহান, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এ কে এম শামছুল হক, সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া, বর্তমান চেয়াম্যান শহিদুল ইসলাম, সাবেক সভাপতি জলিল সরকার, শাজাহান মিয়া, মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান সরকার।
দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং সভাপতির বিদায় ভাষনের মধ্যদিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷