বিনোদন ডেস্ক: আফরান নিশো ও সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নতুন একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন। ওই নাটকের নাম ‘বিশ্বাসঘাতক’।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের বধু মহুয়া কি যেনো লুকাতে চায় সবার কাছে। এ ঘটনা নিয়ে গ্রামে কানাঘুষো চলে। এদিকে যুদ্ধ শেষে বাড়িতে এসে উপস্থিত হয় তার স্বামী উসমান। স্বামী ফিরে এসেছে তাই খুশিতে সে আত্মহারা। এর মধ্যে স্বামী এসে জানায় দেশ প্রায় স্বাধীন হওয়ার পথে। কিন্তু তার চোখেও পড়ে বউয়ের লুকোচুরি প্রবণতা। মহুয়ার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী। এরপর ঘটতে থাকে এক অদ্ভুত নতুন ঘটনা।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন হাবিব মাসুদ। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খানসহ আরও অনেকে। এই নাটকটি ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷