আব্দুল লতিফ, ঘাটাইল: আনন্দটিভি’র পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে আনন্দ টিভি পরিবার ও ঘাটাইল প্রেসক্লাবের সহযোগীতায় মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ঘাটাইলের কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ, আতা খন্দকার, সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, উত্তম কুমার আর্য্য, এস. কে. সরকার, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হায়দার আলী হীরা, মিজানুুর রহমান আকন্দ, ঘাটাইল ডটকমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সারোয়ার জাহান, আনন্দ টিভির গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ।
এসময় অন্যান্যদের মধ্যে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাবেক ডেপটি কমান্ডার শাহনেওয়াজ, ঘাটাইল মানবাধিকর কমিশনের সভাপতি মো. হুমায়ুন খান, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সদস্য মো. হেলাল উদ্দিন, মো. রিপন খান প্রমুখ সহ বিভিন্ন স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোন সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে প্রাণ হারাতে হত না। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২৮ আগষ্ট রাত সোয়া ১০টায় আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক নদীকে মৃত ঘোষনা করেন।
