বৃহস্পতিবার, আগস্ট ৩০, ২০১৮

ঘাটাইলের মাদক ব‌্যবসায়ী ইয়াবাসহ মধুপুরে গ্রেফতার

মধুপুর নিউজ ডেস্ক:  গতকাল বুধবার (২৯ আগস্ট)  টাঙ্গাইলের মধুপুর নয়াপাড়া এলাকায় বিসমিল্লাহ্ মটরসের সামনে ইয়াবা ট‌্যাবলেট বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, টাঙ্গাইরের ঘাটাইল  ‍উপজেলার উত্তর খিলগাতী গ্রামের আঃ বাছেদ এর ছেলে  মোঃ মনির হোসেন (২০), অপরজন হলেন একউ গ্রামের আঃ হামিদ এর ছেলে  মোঃ রাব্বি (২০)।

এসময় তাদের নিকট হইতে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।