দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এখন থেকে বাংলা ভাষায় গ্রাহককে এসএমএস পাঠাতে হবে বলে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিযেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, বিটিআরসির এ সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হবে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সকল মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য শিগগির আসছে নতুন প্রকল্প স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)। বুধবার আগারগাওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তারা পারস্পারিক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্য ও প্রযুক্তি বিভাগের ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের র্মডানাইজশেন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক প্রকল্পসহ চীন সরকার ও সে দেশের বিভিন্ন কোম্পানির অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও দীর্ঘ পরীক্ষিত বন্ধু। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের আইসিটি, টেলিকমিনিউকেশনসহ বিভিন্ন খাতে অধিকহারে অর্থায়নসহ সহযোগিতার আহবান জানান।
