বৃহস্পতিবার, আগস্ট ৩০, ২০১৮

এখনো ঘুরে বেড়াচ্ছে মাইকেল জ্যাকসনের ভূত


পপসাম্রাজ্যের বাদশাহ খ্যাত মাইকেল জ্যাকসন গান, নাচ ও ফ্যাশনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল সেলিব্রেটি।

আফ্রো-আমেরিকান পরিবারে ১৯৫৮ সালের ২৯ আগস্ট জন্মেছিলেন তিনি। ব্যক্তিজীবনে বিতর্কিত পপসম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। ১৯৮০-এর দশকে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।



কিন্তু হঠাৎই কোন এক অজ্ঞাত কারণে আচমকা মৃত্যু বরণ করেন মাইকেল জ্যাকসন। অনেকে তার মৃত্যুর জন্য দীর্ঘ মেয়াদে পেইন কিলার সেবনকে দায়ী করেছেন। কেউ কেউ আবার এটাকে হত্যাকাণ্ড বলেও দাবি করেছেন।

কিন্তু এবার বেরিয়ে এল নতুন এক তথ্য যেখানে দাবি করা হচ্ছে এখনো ঘুরে বেরাচ্ছে মাইকেলের আত্মা। যেটা রয়েছে তার বাড়ি নেভারল্যান্ড র‌্যাঞ্চে।

এ দাবি বাড়ির গৃহপরিচারিকা থেকে শুরু করে বাড়িতে আনাগোনা আছে এমন সবারই।

মাইকেলের মৃত্যুর পর বাড়িটির নিলাম নিয়ে বেঁধে যায় এক অদ্ভুত ঘটনা। মাইকেল জ্যাকসনের সম্পত্তি কিনতে আগ্রহী ব্যক্তিরা কিনতে গিয়েও ফিরে আসতে থাকে। কারণ আর কিছুই নয় ভূতের ভয়। এক মার্কিন শিল্পপতি প্রায় কিনেই ফেলেছিলেন বাড়িটি। কিন্তু এলাকার স্থানীয় মানুষদের কথা শুনে পিছিয়ে আসেন সেই শিল্পপতি।



এক মার্কিন ওয়েবসাইট জানিয়েছে, সিসি টিভি ফুটেজে নাকি মৃত্যুর পরেও মাইকেল জ্যাকসনের ছায়া দেখা গেছে। ১৯৯৮ সালে বাড়িটি কিনেছিলেন মাইকেল জ্যাকসন।

স্থানীয়রা জানায়, নেভারল্যান্ড র‌্যাঞ্চে এখনো মাইকেল জ্যাকসানের আত্মা ঘুরে বেড়ায়। মাইকেল জ্যাকসনের বাড়ির উল্টো দিকে বাস করা এক ব্যক্তি জানায়, মৃত্যুর পরেও মাইকেল এখনো ওই বাড়িতে ভূত হয়ে ঘোরে। মাঝে-মাঝেই রাতে নাকি জ্যাকসনের ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসে।