টাঙ্গাইল
জেলার ঘাটাইল উপজেলা নবাগত সহ ৬ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়ে রয়েছে ৷
উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সন্ধানপুর,ধলাপাড়া,রসূলপুর এই তিন বৃহত্তর
ইউনিয়ন বিভক্ত করে ছয়টি ইউনিয়ন ঘোষনা করা হয় ৷
ছয়টি ইউনিয়ন হলো (সন্ধানপুর+প্রস্তাবিত সংগ্রামপুর),(ধলাপাড়া+প্রস্তাবিত
সাগরদিঘী),(রসূলপুর+ প্রস্তাবিত লক্ষিন্দর) ৷ ঘাটাইল উপজেলার প্রায়
পাঁচলক্ষ জনসংখ্যার একতৃতীয়াংশ এই সাবেক তিন ইউনিয়নে বাস করে ৷ জনসংখ্যা ও
আয়তনের দিক বিবেচনা করে তিনটি ইউনিয়নকে ছয়টি ইউনিয়নে বিভক্ত করা হয় ৷ তবে
নির্বাচনের সময় একবছর অতিবাহিত হলেও নির্বাচন না হওয়ায় উন্নয়ন কর্মকান্ড
স্থবির হয়ে রয়েছে ৷
সন্ধানপুর,ধলাপাড়া,রসুলপুর ইউনিয়নে সর্বশেষ ২০১১সালে নির্বাচন অনুষ্ঠিত
হয় ৷ নির্বাচিত চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নে উন্নয়নমূলক কাজ বেশি করার ফলে
বাকী তিন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ তুলনামুলক কম হচ্ছে বলে এলাকাবাসীর
সুত্রে জানাগেছে ৷ এলাকাবাসী ও ছয় ইউনিয়নের বাসিন্দাদের কাছে জানতে চাওয়া
হলে তারা জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন গুলোকে যেন উন্নয়নমূলক
কর্মকান্ডে আরো বেশি এগিয়ে নেয়া হয় ৷ ইউনিয়ন বিভক্তির ফলে বাংলাদেশের বড়
দুই রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা কমিটি গঠন সম্পূর্ণ করেছে ৷
সাবেক তিন ও প্রস্তাবিত তিন মোট ছয় ইউনিয়নে র আওয়ামীলীগ ও বিএনপির
সভাপতি ও সাধারন সম্পাদক দের কয়েকজন জানান, সীমানা সহ যাবতীয় সব জটিলতা
দ্রুত দুর করে ছয় ইউনিয়নে যেন দ্রুত নির্বাচন দেয়া হয় ৷ নির্বাচনের ফলে
নির্বাচিতরা ইউনিয়ন গুলোর উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবেন ৷ দলমত
নির্বিশেষে সকলের দাবী সকল জটিলতা দ্রুত শেষ করে যেন দ্রুত নির্বাচন দেয়া
হয় ৷
