মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়ায় নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে ১ নিহত ও ২৭ জন যাত্রী আহত হয়েছে।
পুলিশ জানায়, প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। যাহার নম্বর – (ঢকা-মেট্রো -জ ১১-০৯২৩) নম্বরধারী বাসটি উপজেলার পাকুটিয়া এলাকার মাথালবাড়ি ব্রীজের কাছে পৌছলে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে প্রায় ২০ ফুট নীচে খালে পরে যায়। এ মর্মান্তিক দুঘটর্নায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার কর্মীদের কাছ থেকে জানাগেছে। খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর ওঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরন করে। পরে পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। খাদে পানি না থাকায় প্রাণে বেঁচে গেলেও মধুপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে প্ররণ করা হলে পথিমধ্যে গোলাম আম্বীয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা যায়। এদের মধ্যে গুরুতর আহত- আঃ মতিন (২৫), আঃ মান্নান (৬৫), হারিস (২৮), লাল চান (৫০), শাহীন (৩৮), আবিরন (৬০), জালাল (৬৫), ষষ্ঠী (৩৮) কে ময়মনসিংহ ও কিসলু (৩০) কে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের অনেকের অবস্থাই আশংকা জনক বলে জানা যায়। আর ০৪ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- এনামুল (৪৮), আঃ হামিদ (৫০), আবুল হোসেন (৭০) ও নাজমা (৩৫)। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরত্বর আহত অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷