ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সর্ম্পূণ হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ্ব খালিদ সামছ।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আসিশ কুমার দও, মোঃ আসাদুজ্জামান, মোঃ জামাল হোসেন,মোঃ বজলুল করিম খান, মালেকা বেগম, মোঃ রজব আলী, মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া করেন মাওঃ মুফতি মোঃ নাসির উদ্দিন ।
