ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
পাওনা টাকা চাওয়ায় জন্য খুন হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াজানি গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী আঃ ছামাদ। এমন অভিযোগ নিহতের পরিবারের । পুলিশের ধারনাও একই রকম। নিখোঁজের এক দিন পর গত ১৪ জানুয়ারী শনিবার সকালে উপজেলার কুতুবপুর গ্রামে কমলের বেত বন থেকে ছামাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিনারা বেগম (২৫) ও জয়নাল আবেদীন(৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার শালিয়াজানি গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃ ছামাদ (৫০)। সে বিবাহিত এবং তিন সন্তানের জনক। পেশায় একজন মাছ ব্যাবসায়ী। পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করত এবং মুনাফার টাকা ধারের ব্যবসাও করত। গত ১৩ জানুয়ারী শুক্রবার ফজরের পর থেকে সে নিখোঁজ হয়। তার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোজাখোঁজির এক পর্যায়ে পরদিন শনিবার সকালে উপজেলার কুতুবপুর গ্রামের কমলের বেত বন আঃ ছামাদের লাশ গলায় গামছা পেছানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই দিনই নিহতের ছেলে সুমন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন সহ ৫ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে । মামলার আসামীরা হল,আয়নাল হক (৩১),মোঃ তামিল (২৫), মামুন (৩৫), মোঃ রেজাউল (৩৬), জব্বর আলী(৩৫)। জব্বর আলী বাদে এদের সকলের বাড়ি উপজেলার হাড়বাড়ি গ্রামে।
নিহতের ছেলে সুমমন মিয়া জানান, ঘটনার এক সপ্তাহ আগে আমার পিতা আসামী আয়নাল হকের কাছে পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে আয়নাল আসামী মামুন ও তামিলকে দিয়ে আমার পিতাকে খুন জখমের হুমকি দেয়। আমার পিতার হত্যার পর থেকেই তারা এলাকা ছাড়া। আমার ধারনা পাওনা টাকা চাওয়ার কারনে আমার বাবাকে পরিকল্পিতভাবে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের ধারনা ঘটনার দিন হত্যার উদ্দেশ্যে আসামীরা সুকমলের মুরগির খামারে ঢেকে নেয় আমার বাবাকে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আঃ মান্নান জানান এ ঘটনায় জড়িত থাকার অভিয়োগে সুকমলের মুরগির খামারের কর্মচারি মিনারা বেগম (২৫) ও জয়নাল আবেদীন (৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাওনা টাকা নিয়ে বিরোধের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে। মামলার তদন্ত চলছে দ্রুতই ছামাদ হত্যার রহস্য উদঘাটিত হবে বলে আশা করছি।
