রবিবার, জানুয়ারি ২৯, ২০১৭

বিসিএলের পারফর্ম দিয়ে দলে ফিরতে পারেন নাসির!

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে সুযোগ করে নেওয়া থেকে শুরু করে নিজেকে প্রমাণ করার জন্য দেশিও ক্রিকেটারদের সেরা মঞ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চলছে বিসিএলের পঞ্চম আসর।
সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পরা ক্রিকেটারদের আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে জায়গা পেতে হলে লঙ্গার ভার্সনের ক্রিকেটে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।
বিশেষ করে নাসির হোসেন, আল আমিন হোসেনদের মতো দলের বাইরে থাকা পরীক্ষিত ক্রিকেটাররা এবারের আসরের প্রথম রাউন্ডে খেলবেন। নির্বাচকরাও দেখতে চান তারা কেমন পারফর্ম করেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।
জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এ ইস্যুতে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে বলেন, ‘আসন্ন ভারত সফরের আগে বিসিএলের পারফরম্যান্স অবশ্যই বিবেচনায় আসবে। তারা যদি চালাক হয়, তাহলে এ সুযোগের সঠিক ব্যবহার করা উচিত। সবাই এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। সুতরাং, অনেক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।’
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকলেও নিউজিল্যান্ড সফরে আগে দেশে ফেরা মোসাদ্দেক হোসাইন, তানভির হায়দার ও ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম খেলবেন এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের প্রথম রাউন্ডে।
- See more at: http://www.bd24live.com/bn/article/118128/index.html#sthash.IEGQntNG.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷