সোমবার, নভেম্বর ১৪, ২০১৬

অবশেষে বন্ধ হয়নি মেধাবী ছাত্রী শারমিনের লেখা পড়া

সোহেল পারভেজ, ভ‚ঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া দাখিল মাদরাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থী শারমিন সুলতানার থেমে যাওয়া লেখা পড়া মাদরাসার সভাপতি লায়ন ইমদাদুল হকের সহযোগিতায় আবার বিপুল উৎসাহ উদ্দীপনায় চালু হয়েছে। সিংগুরিয়া গ্রামের ভূমিহীন দীনমজুর সাইফুল ইসলামের ৪ সন্তানের সংসারে অভাব যেন নিত্য সঙ্গী । তার উপর ছেলে-মেয়েদের লেখা পড়া করানো তার পক্ষে কষ্টসাধ্য হলেও কোন রকমে চালিয়ে আসছিল তাদের লেখা পড়া । মেধাবী কন্যা শারমিন ক্লাশে দ্বিতীয় এবং টেস্ট পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে। সামনে তার দাখিল পরীক্ষা মোটা অঙ্কের টাকার প্রয়োজন ফরম ফিলাপের জন্য। দিশেহারা হয়ে পড়েন পিতা সাইফুল ইসলাম। চিন্তা ভাবনা করে দেখে তার পক্ষে ফরম ফিলাপের টাকা জোগাড় করা কোন অবস্থাতেই সম্ভব নয়। তারপর গত ১০ অক্টোবর ফরম ফিলাপের শেষ দিনে মাদরাসার শিক্ষানুরাগী সভাপতি লায়ন ইমদাদুল হক ঢাকায় অবস্থান করলেও জানতে পারেন বিষয়টা। সাথে সাথে তিনি লোক পাঠিয়ে দেন সাইফুলের বাড়িতে। তাকে ডাকিয়ে এনে মেয়ের ফরম ফিলাপের দায়িত্ব নেন সভাপতি নিজে। মেয়ের আবার লেখাপড়া চালু হচ্ছে ভেবে খুশিতে কেঁদে ফেলেন দীনমজুর পিতা সাইফুল। সিংগুরিয়া দাখিল মাদরাসা ও সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ইমদাদুল হক গত বছর প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের এবং সিংগুরিয়া দাখিল মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের নিজস্ব অর্থায়নে এস এস সি ও দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করিয়ে দিয়ে ও মাদরাসার কিছু সংস্কার কাজ করে এলাকায় শিক্ষা বিস্তারে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সিংগুরিয়া মাদরাসার সুপার মওলানা আবু বকর সিদ্দীক বলেন ইমদাদ স্যার এলাকার শিক্ষা বিস্তারে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এলাকাবাসীর জন্য। এব্যাপারে লায়ন ইমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে প্রচার বিমুখ এই শিক্ষানুরাগী টি নিউজকে বলেন, আমি যা করেছি বা করছি তা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে সীমিত সাধ্যের মধ্যে করে যাচ্ছি। এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে আমি আমার এলাকায় শিক্ষা বিস্তারে সামান্য ভূমিকা রাখতে চাই আর আমি এলাকার শিক্ষা সংশ্লিষ্ট কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । ঘাটাইলের সার্বিক আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখা  এবং মাদকমুক্ত করা সহ   পৌরসভাকে  যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধ করা ও ঘাটাইল মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপিড়ন সহ নানান অনৈতিক কর্মকন্ডের কথা তুলে ধরা হয় এ সভায়। পৌর মেয়র শহিদুজ্জামান খান ইভটিজিং এর পাশাপাশি এ ধরনের লম্পট শিক্ষক দের কর্মকান্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি ) প্রভাংশু সোম মহান , ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন , বিআরডিবি চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , পৌর মেয়র শহিদুজ্জামান খান , সাবেক মেয়র হাসান আলী , বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য, গেল দু সপ্তাহ ধরে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে  অভিবাবক সহ ঘাটাইলে সর্বস্তরের মানুষের মধ্যে  নানা গুনজনের ঝড় বইছে ।  বিষয়টি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

রবিবার, নভেম্বর ১৩, ২০১৬

ঘাটাইলে ৫ বছর পর হারানো সন্তানকে ফিরে পেল বাবা মা


খাদেমুল মামুন, ঘাটাইল (সাগরদিঘী) প্রতিনিধি ঃ 
দীর্ঘ ৫ বছর পর হারানো বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল তার বাবা-মা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ছলিং এলাকার আঃ গফুর ফকিরের ছেলে হালিম (৩০)। সে একজন বাক প্রতিবন্ধী। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাক প্রতিবন্ধী হালিম হঠাৎ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। অনেক খোজাখুজি করেও দীর্ঘ পাঁচ বছরে তার সন্ধান পায়নি পরিবারে লোকজন। এক সময় হালিমকে খুজে পাওয়ার আশা ছেড়ে দেয় তার পরিবার। সম্প্রতি আঃ গফুর ফকিরের প্রতিবেশি মুন্নান মিয়া কাজের উদ্দেশ্যে ঢাকা যায়। সেখানে কর্মরত অবস্থায় প্রতিবন্ধী হালিমের সাথে দেখা হয় মুন্নানের। পরে সে তাকে বাড়ি নিয়ে আসে। দীর্ঘদিন পর কাকতালিয় ভাবে প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আনন্দে দিশেহারা হালিমের বাবা-মা।

শনিবার, নভেম্বর ১২, ২০১৬

ঘাটাইলে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত  বনের ভিতর থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থানে গজারি বনের ভিতরে অজ্ঞাত এক মহিলার লাশ  দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় জনগন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলাটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার গলায় ওড়না পেচানো ছিল। পড়নে ছিল গোলাপী রং এর সেলোয়ার কামিজ। লাশটি ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুবৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নির্জন জঙ্গল ফেলে গেছে। 

শুক্রবার, নভেম্বর ১১, ২০১৬

টাঙ্গাইলে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় এক গৃহবধূ গৃহবন্দি!


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে তুচ্ছ কারণে মা ও শিশুপুত্রকে ৪ দিন আটকে রেখে নির্যাতনের প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় জাহানারা বেগম নামে এক গৃহবধূকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

অভিযোগে প্রকাশ, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাকী শেখের স্ত্রী গৃহবধূ জাহানারা বেগম(৩২) ও তার ছেলে জাহিদকে(১৪) গোপালপুরের হাবিবুল্লাহ পীরের দরগাহ থেকে ডেকে এনে বেদম মারপিট করে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহানের কাছে হস্তান্তর করা হয়। পরে ইউপি চেয়ারম্যান তাদেরকে গত ২৯ অক্টোবর একটি ইজিবাইক চুরির কথা শিকার করতে বলেন এবং শিকার না করলে পরিস্থিতি অন্য রকম হবে বলে শাসায়। বাধ্য হয়ে গৃহবধূ জাহানারা বেগম ও তার ছেলে জাহিদ ইজিবাইক চুরির কথা শিকার করে। তখনই ইউপি চেয়ারম্যান সালিশ বসিয়ে এক তরফাভাবে অভিযুক্ত করে ইজিবাইকের মূল্য হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্য় করেন এবং উল্লেখিত টাকা পরিশেঅধ না করা পর্যন্ত ইউপি ভবনের একটি কক্ষে ৪ দিন আটকে রাখেন। গৃহবধূ জাহানারা বেগমের ১০ শতাংশ ভূমি ১ লাখ ৮৫ হাজার টাকা দাম সাব্যস্ত করে ১ লাখ ৬৫ হাজার টাকা ইউপি চেয়ারম্যান নিজের কাছে রাখেন এবং কয়েকটি কাগজে নাম-স্বাক্ষর রেখে মা-ছেলেকে ছেড়ে দেন। ওই ঘটনার প্রতিকার চেয়ে জাহানারা বেগম গত ৬ নভেম্বর টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান ব্যাপক ক্ষুব্ধ হন।
গৃহবধূ জাহানারা বেগমের ভাগ্নে আফজাল হোসেন জনান, পুলিশ সুপারের কাছে অভিযোগের খবর জানতে পেরে ইউপি চেয়ারম্যান থালুকদার শাজাহান তার পেটোয়া বাহিনী দিয়ে জাহানারা বেগম ও তার ছেলেকে গত তিনদিন ধরে (বুধবার-৯ নভেম্বর থেকে অদ্যাবদি শুক্রবার-১১ নভেম্বর পর্যন্ত) গৃহবন্দি করে রেখেছেন। বাড়িতে থেকে ঘর-সংসার করলে কেউ কিছু বলছেনা, কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দেয়া হচ্ছেনা। বাড়ি থেকে বের হলেই চেয়ারম্যানের পেটোয়া বাহিনী বাধা দিচ্ছে। এতে, গৃহবন্দি হয়ে পড়েছে পরিবারটি। তাছাড়া যার ইজিবাইক তার ভাবী(ভাইয়ের স্ত্রী) ইজিবাইক চুরির নাটকীয় ঘটনা স্বীকার করার পরও চেয়ারম্যানের জেদের কারণে এসব হচ্ছে।
আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান জানান, গ্রাম্য সালিশে ওই মহিলা ও তার ছেলে ইজিবাইক চুরির কথা শিকার করেছে। পরিষদে নিয়ে আসার আগে ছেলেটাকে সামান্য মারপিট করা হয়েছিল, তিনি নিজ উদ্যোগে ছেলেটির চিকিৎসা করিয়েছেন। সালিশের টাকা তার কাছে জমা রয়েছে, ১০ শতাংশ ভূমি ক্রেতাকে দলিল করে না দেওয়া পর্যন্ত তার কাছেই জমা থাকবে। বিষয়টি মিমাংসা হয়েছিল। মহিলাটি পুলিশ সুপারের কাছে অভিযোগ পরিস্থিতি ঘোলাটে করেছে। তাকে গৃহবন্দি করে রাখার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. চান মিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। উল্লেখিত ইজিবাইক চুরির বিষয়ে কোন সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে তার জানা নেই। তবে পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগের কোন নির্দেশনা পেলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০১৬

ঘাটাইল কলেজের ভিপি রুবেলকে কুপিয়ে আহত ॥ প্রতিবাদে সড়ক অবরোধ



মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
 টাঙ্গাইলের ঘাটাইলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল(২৮)।বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের  ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্বক আহত করে।বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ ইসলামী জলসা। জলসা শেষে রাত সাড়ে বারটার দিকে  ভিপি রুবেল মোটর সাইকেল যোগে তার নিজ  বাড়ি চান্দশী ফিরছিলেন।এ সময় একদল সন্ত্রাসী তার পথরোধ করে অর্তকিত তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে  শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার  প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ কলেজ মোড়ে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং প্রতিবাদ সমাবেশ করে। রবিউল ইসলাম তমালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম লেবু, পৌর মেয়র মোঃ শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) ও কলেজের এজিএস রজ্ঞু আহম্মেদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ঘাটাইলে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রুবেল আহত

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইল ঘাটাইল উপজেলার ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল । গতকাল বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের  ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। রুবেল টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়  কলেজ ছাত্র সংসদের ভিপি। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চান্দশি যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক ইসলামী সমাবেশের। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশ শেষে রাত সাড়ে বারটার দিকে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সামনে একদল সন্ত্রাসী তার গতিরোধ ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 

মালিকানা নিয়ে দ্বন্দ্ব হাইকোটের রায়কে অবমাননা

রবিউল আলম বাদল, নিজস্ব প্রতিবেদক ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুলিয়া গ্রামের পুকুরের মালিকানা নিয়ে গ্রামবাসীর সাথে ঘাটাইল ভূমি অফিসের চলছে লুকোচুরির খেলা। এ্যাসিলেন্ট উপজেলার বিচারক হয়েও তিনি নিজেই আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোন আদেশ ছাড়াই মালিকের পুকুরে অনুপ্রবেশের নিষিদ্ধ নোটিশ টাঙিয়ে দিয়েছেন। হাইকোটের রায় জর্জ কোট দখল বুঝিয়ে দিলেও এ্যাসিলেন্ট সে আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিকের পুকুরের মাছ বাজারজাত প্রক্রিয়া থেকে জব্দ করে নিলামে বিক্রি করে দিয়েছেন। ফলে এলাকায় দিন দিন বাড়ছে ক্ষোভ। ন্যায় কাজে বাড়ছে ভোগান্তি। এ অবস্থা চলতে থাকলে আইনের প্রতি আস্থা হারাবে অনেকেই।

মামলার বিবরন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিতর্কিত পুকুরটি বৃটিশ আমলে রাজশাহী জেলার পুখুরিয়ার জমিদার রানী হেমন্ত কুমারির নামে লিপিবদ্ধ ছিল। পরে জমিদার প্রথা উচ্ছেদ হলে পুকুরটি পাকিস্তান সরকারের ১নং খাস খতিয়ানে অন্তভূক্ত হয়। ঐ সময় পাকিস্তান সরকার পত্তনের ঘোষনা দিলে প্রার্থী পক্ষ আব্দুল মান্নান ১৯৬৭ সালে ২১ এপ্রিল ১১৫(ঢওও) নং মোকদ্দমামূলে পত্তনপ্রাপ্ত হইয়া ভোগদখল করিতে থাকে। এতে গ্রামের কিছু সংখ্যক লোক পত্তনের বিপরীতে বাদী হয়ে ১৯৭৩ সালের ১৪ আগষ্ট ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলা দায়ের করলে প্রার্থীপক্ষ আঃ মান্নান দোতরফা সূত্রে ডিগ্রী প্রাপ্ত হয়। সেই সাথে ২৭-৯-১(১) নং মেমোমুলে মান্নান ফাইনাল ডিগ্রী লাভ করে সরেজমিনে কমিশন যোগে দখল প্রাপ্ত হয়। ঘাটাইল ভূমি অফিসে ৯১ সাল পর্যন্ত খাজনা খারিজ পরিশোধ করা থাকলেও পরবর্তীতে নালিশী ভূমি জলাশয় শ্রেণী দাবী করে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, তৎপক্ষে উপজলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ইজারা প্রদান সাপেক্ষে দখল করিতে থাকে। সেই সাথে বর্তমান হাল জরিপে সরকারের ১নং খাস খতিয়ানে রেকর্ড হাসিল করে বলে জানা যায়। এখান থেকেই সরকার বনাম মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে।

জানা যায় ১৯৯৬ সালে প্রার্থী পক্ষ বাদী হয়ে ৫৭ নং অন্য প্রকার মামলা দায়ের করলে নি¤œ আদালত মামলাটি ডিসমিস করে দেয়। পূনরায় ১৯৯৯ সালে ৭৩ নং মামলা দায়ের করলে পূর্বের ন্যয় একই ফলাফল হওয়ায় ২০০১ সালে হাইকোর্টে ৩৫২০ নং সিভিল রিভিশন মোকদ্দমা দায়ের করেন। এতে প্রার্থীপক্ষ প্রাথমিক ডিগ্রী প্রাপ্ত হন। পরে ২০১৬ সালে ১নং ডিগ্রীজারী মোকদ্দমায় ফাইনাল ডিগ্রী লাভ করলে জজকোট চলতি বছরের ৩১মে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে উপজেলা এ্যাসিলেন্টের উপস্থিতিতে মালিক মান্নানকে দখল বুঝিয়ে দেয়।

বিরাহিমপুর গ্রামের আজাদ মিয়া বলেন, এতো কিছুর পরেও মান্নানের ডিগ্রীর বিপরীতে বাধ সাধে গ্রামে কিছু সংখ্যাক লোকের। তাদের মধ্য মোবিন খান বাদী হয়ে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট ৩৫২০ নং  লিভটু আপিল দায়ের করলেও ঐ মামলার শুনানীর পূর্বেই বাদী তার নিজ ইচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেয়।  এতে মালিক পক্ষের সকল কার্যক্রম পরিচালনা করতে আইনের কোন বাধা না থাকায় মালিক পক্ষ পুকুরে প্রায় ৮/১০ লাখ টাকার মাছ চাষ শুরু করেন। তিনি আরও বলেন পুকুরে মাছ চাষ শুরুর পর হতেই ঘাটাইল ভূমি অফিসে চলে আইনের নামে বে-আইনীর খেলা।
এ বিষয়ে আন্দিপুর গ্রামের হাছান আলী  ও কুলিয়া গ্রামের আঃ হালিম জানান, সরকারের সকল নির্দেশনা থাকলেও স্থানীয় চেয়ারম্যান হায়দর আলী ও উপজেলা এ্যাসিলেন্ড প্রভাংশু সোম মহান হাইকোর্টের ৩৫২০/২০০১ নং মামলার ডিগ্রী এবং ১/২০১৬ নং মামলার ফাইনাল ডিগ্রী সেই সাথে চলতি বছরের ২৩ আগষ্ট স্থগিত আদেশ প্রত্যাহারের নির্দেশনা থাকলেও মালীক পক্ষকে দখল পজিশন হতে বিতারিত করার অপচেষ্টায় কানামাছি খেলার নামান্তর। তিনি দুঃখ করে বলেন, এ্যাসিল্যান্ড আইনের লোক হয়ে বেআইনীভাবে পুকুরের মাছ বাজারজাত প্রক্রিয়া থেকে পুলিশ মারফত জব্দ করে থানা নির্বাহী অফিসারের আদেশ ঘোষনা দিয়ে উপজেলার ভিতরেই মাছ নিলামে বিক্রি করেন কিভাবে।

মালিকের পুকুরে নোটিশ টাঙ্গানোর বৈধতার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান এর নিকট জানতে চাইলে তিনি কোন সদোত্তর না দিয়ে বলেন এটা ডিসি স্যারের বিষয় । আমি শুধু তার আদেশ পালন করেছি।  

বুধবার, নভেম্বর ০৯, ২০১৬

হারের পর যা বললেন শাহরিয়ার নাফীস

গত আসরের রানারআপ বরিশাল বুলস। এবারের শুরুটা ভালো হয়নি বরিশালের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটের হারে বুলস এবার যাত্রা শুরু করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। কিন্তু বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে।
তবে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মতে বরিশাল বুলস দ্রুতই ফিরে আসবে। সংবাদ সম্মেলনে নাফিস বলেন,‘যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। আজকে হয়তো ততটা ভালো করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারব।

ঘাটাইলে নববধূর হত্যাকারী স্বামীর ফাসীর দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রাজু, হামিদপুর (ঘাটাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নববধূ পারভীনের হত্যাকারী স্বামী নাঈমের বিচারের দাবিতে মঙ্গলবার হামিদপুর মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হামিদপুর বেতডোবা সড়কে ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পারভীন উপজেলার হামিদপুরের আলু পাকুটিয়া গ্রামের আজাহার আলী আকন্দের মেয়ে।
নিহত পারভীনের বাবা আজাহার আলী আকন্দ জানান, গত ৭ মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত ২৭ শে অক্টোবর  সকালে আমার মেয়েকে স্বামী ন্্্্াঈম তার নিজ বাড়ীতে  হত্যা করেছে। হত্যা করার পর তাকে ঘরের ধন্যায় ফাঁসিতে জুলিয়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। বেলা ১২ টার সময় আমাদের ফোন করে জানান আপনার মেয়ে ফাসি দিয়ে মারা গেছে।আমরা বিকেল ২ টার সময় এসে দেখি তাকে ফাস থেকে নামিয়ে বিছানায় শুয়ে রাখছে। আমরা এসে পারভীন কে যে নির্যাতন করে মারা হয়েছে তার ক্ষত চিহ্ন  দেখছি। কিন্তু ফাস দিয়ে মারার কোন চিহ্ন পাইনি।পরে টাঙ্গাইর মডেল থানাকে অবগত করলে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
আামি সরকারের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই্ ্ও আমার মেয়ের স্বামীর ফাসি চাই। তিনি আরও বলেন,ছেলের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে একটি কুচক্র মহল ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য তালবাহনা শুরু করছে।এ ব্যাপারে টাংগাইল মডেল থানায় একটি অপমৃত্যু নামে মামলা দায়ের করা হয়েছে।