বুধবার, অক্টোবর ০৫, ২০১৬

ঘাটাইলে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 আব্দুল লতিফ , ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি ঃ
গত কাল বুধবার  টাঙ্গাইলের ঘাটাইলে   বিকেল ৪ টায়  উপজেলা অডিটরিয়াম হল রুমে   কৃষক  শ্রমিক জনতা লীগের বর্ধিত  সভা অনুষ্ঠিত হয়েছে । মোঃ রতন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক , টাঙ্গাইল জেলা সভাপতি এইচ এম আব্দুল হাই , ঘাটাইল উপজেলা আহ্বায়ক আব্দুল হালিম , কালিহাতি উপজেলা আহ্বায়ক হাসমত আলী , বাবুল সিদ্দিকী , ও বিভিন্ন  ইউনিয়ন থেকে আগত কর্মী বৃন্দ ।এই বর্ধিত সভায় বক্তারা সম্মোলন প্রস্তুুতি কমিটি নিয়ে আলোচনা করা হয় ।

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০১৬

দেউলাবাড়ীতে আ’লীগের বিক্ষোভ মিছিল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা’র ফাঁসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইনিয়ন শাখা আওয়ামীলীগ। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দেউলাবাড়ী পাকুটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ইনিয়ন শাখা আ’লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আহ্বায়ক মো. মোমরেজ আলী মাস্টার, যুগ্ন-আহ্বায়ক মো. কায়সার রহমান খান কহিনূর, যুবলীগ নেতা মো. আমির হামজা, ছাত্রলীগ নেতা রাকিব খান প্রমুখ। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামীদের রায় কার্যকর ও ফাঁসির দাবি জানান।

সোমবার, অক্টোবর ০৩, ২০১৬

গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ৩

ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছে  , আহত  হয়েছে ৩ জন । নিহত ব্যাক্তির পকেটে একটি আইডি কার্ড  নং৯২০৪ ছিল । যেখানে তার নাম বিল্লাল হোসেন বাবার নাম মঈন উদ্দিন ও  খুলনা এসইপি কারিগরি প্রকল্প বিটাক এর প্রশিক্ষণার্থী ছিল । আহতরা হচ্ছে - চাঁদপুরের শাহরস্থি থানার  ঠাকুর পাড়া ইউনিয়নের বাতুলি পাড়া গ্রামের আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) , ঢাকার মোহম্মদপুর জেনেভা ক্যাম্পের বি - ব্লকের জাকির হোসেনের ছেলে সুমন হোসেন (৩৪) ও টাঙ্গাইলের কালিহাতি থানার বীর কাচিনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে  নাহিদ (১৯) । এদের কে ঘাটাইল থানায় হেফাজতে রাখা  হয়েছে ।
 প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে , রোবার দিবাগত রাত ১১ টায় সাগর দিঘী - সখিপুর সড়কের   সোলাকুড়ি ও জোড়দিঘী নামক স্থানে
 রাস্তা বেরিকেড দিয়ে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছিল । টের পেয়ে স্থানী লোকজন তাদের কে পাকড়াও করে ধরে ফেলে বেদড়ক পিটুনি দেয় । এতে ঘটনা স্থলেই এক সন্দেহ ভাজন ডাকাত  মারা যায় । ধৃত ডাকাত দেলোয়ার হোসেন জানায় , সে গেলো কোরবানী ঈদের আগে মাদক মামলায় কারাভোগের পর জামিনে মুিক্ত পায়  ।  আর জেলখানায়  পরিচয় হয়  বরিশালের  রানা ও বিল্লাল নামের ২ জনের সাথে । আরো জানায় , সে মাদকের ব্যবসা করে  । গত পরশু দিন  গাজিপুরের রাজেন্দ্রপুর থেকে রানা ও বিল্লাল নামের ২ জন মদ কেনার জন্য তাকে মোবাইলে ডেকে নিয়ে তার কাছে ১ কেস অর্থাৎ ২৪ বিয়ার বোতল কিনে নেয় । প্রতি বোতলের দাম ৫০০০ হাজার টাকা দেওয়ার কথা বলে তাকেও ( দেলোয়ার ) সাথে নেয় বলে জানায় । বিল্লালের  বাড়ি বরিশাল বলে জানায় সে ।  ধৃত দোলোয়ার রাজেন্দ্র পুর বোর্ড বাজার নামক স্থানে তার  স্ত্রী নাসিমা আক্তার কে নিয়ে থাকে । নাসিমা স্থায়ী একটি গার্মেন্টসে চাকরি করে ।
 ঘাটাইল থানা অফিসার ইনচার্স মোঃ কামাল হোসেন  কে বলেন , রাতে ডাকাত সন্ধেহে গণপিটুনি দিলে ঘটনার স্থলেই ১ জন মারা যায় । লাশ  উদ্ধার করে ঘাটাইল থানা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয় ।

শনিবার, অক্টোবর ০১, ২০১৬

ঘাটাইলে বিশ্ব প্রবীণ দিবস পালিত

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
‘বয়স বৈষম্য দূর করুন’ প্রতিপাদ্যে প্রবীণদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা মূলক সহায়তা, সম্মান ও স্বাধীনতা ভোগ করার দাবি নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ০১ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিতৈষী সংঘের সৌজন্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হাসান আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,  ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সহ সভাপতি ড. মমতাজ বেগম, সাধারন সম্পাদক অধীর চনদ্র সাহা,লেখক মাহমুদ দিদার,আ ছামাদ সরকার প্রমূখ।

ঘাটাইলে ৬০ পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মহালয়ার  মধ্যে দিয়ে শুরু হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা। এরই মধ্যে প্রতীমা তৈরীতে শিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবার ৬০ টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পৌর শহরে ০৭টি, ৫৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে।  এবার দূর্গা পূজা উপলক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক কার্তিক দত্ত জানান, অন্যান্য বারের চাইতে এবার পূজা কম হয়েছে। 
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, আসন্ন শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সনাতন ধর্মলম্বীরা যাতে নির্কবিঘেœ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেক্ষেত্রে সর্বদায় নিরাপত্তার কাজে স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। 

উপজেলা ভাইস-চেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ভাংচুরের মামলা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ভাইসচেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি ভাংচুরের মামলা হয়েছে। জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের জিএস রবিউল ইসলাম তমাল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ মামলা দায়ের করেছেন। মামলার সকল আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার সমর্থক বলে জানা যায়। 
অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকালে জি.বি.জি কলেজের ছাত্র সংসদের কক্ষে জঙ্গি মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য প্রস্তুতি মূলক সভা চলছিল। এ সময়  একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র সংসদের কক্ষে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং লুটপাট চালায় । সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুর করে।  তারা ছাত্র সংসদের বাইরে রক্ষিত দুটি মোটর সাইকেল ভাংচুর করে।
মামলার উল্লেখ যোগ্য আসামীরা হল- ঘাটাইল উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, আ’লীগ নেতা মোঃ মোতালিব হোসেন, খলিলুর রহমান, যুবলীগ নেতা সুজন তালুকদার , মনিরুজ্জামান মিন্টু মেম্বার, বিপ্লব সরকার, ছাত্রলীগ নেতা কফিলুর রহমান ভ’টান, আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর মনসুর আলী  প্রমূখ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুরে এমপি রানার সমর্থক ও তার বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে ঘাটাইল কলেজের সামনে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।পরে কলেজ ক্যাম্পাসে ভাংচুরের ঘটনা ঘটে । এ ঘটনায় মামলা হয়ে । মামলার তদন্ত কাজ চলছে।

শোক সংবাদ সাবেক প্রধান শিক্ষক দিগেন্দ্র মোহন সাহা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ শনিবার সকাল ১০ টায় ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  দিগেন্দ্র মোহন সাহা শেরে বাংলা ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট হাসপাতালে পরালোগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদ রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্র দুই মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার সৎকার ঘাটাইল সদর শ্বশান ঘাটে অনুষ্ঠিত হবে।