শনিবার, অক্টোবর ০১, ২০১৬

ঘাটাইলে ৬০ পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মহালয়ার  মধ্যে দিয়ে শুরু হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা। এরই মধ্যে প্রতীমা তৈরীতে শিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবার ৬০ টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পৌর শহরে ০৭টি, ৫৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে।  এবার দূর্গা পূজা উপলক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক কার্তিক দত্ত জানান, অন্যান্য বারের চাইতে এবার পূজা কম হয়েছে। 
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, আসন্ন শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সনাতন ধর্মলম্বীরা যাতে নির্কবিঘেœ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেক্ষেত্রে সর্বদায় নিরাপত্তার কাজে স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷