ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা’র ফাঁসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইনিয়ন শাখা আওয়ামীলীগ। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দেউলাবাড়ী পাকুটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ইনিয়ন শাখা আ’লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আহ্বায়ক মো. মোমরেজ আলী মাস্টার, যুগ্ন-আহ্বায়ক মো. কায়সার রহমান খান কহিনূর, যুবলীগ নেতা মো. আমির হামজা, ছাত্রলীগ নেতা রাকিব খান প্রমুখ। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামীদের রায় কার্যকর ও ফাঁসির দাবি জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷