সোমবার, অক্টোবর ০৩, ২০১৬

গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ৩

ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছে  , আহত  হয়েছে ৩ জন । নিহত ব্যাক্তির পকেটে একটি আইডি কার্ড  নং৯২০৪ ছিল । যেখানে তার নাম বিল্লাল হোসেন বাবার নাম মঈন উদ্দিন ও  খুলনা এসইপি কারিগরি প্রকল্প বিটাক এর প্রশিক্ষণার্থী ছিল । আহতরা হচ্ছে - চাঁদপুরের শাহরস্থি থানার  ঠাকুর পাড়া ইউনিয়নের বাতুলি পাড়া গ্রামের আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) , ঢাকার মোহম্মদপুর জেনেভা ক্যাম্পের বি - ব্লকের জাকির হোসেনের ছেলে সুমন হোসেন (৩৪) ও টাঙ্গাইলের কালিহাতি থানার বীর কাচিনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে  নাহিদ (১৯) । এদের কে ঘাটাইল থানায় হেফাজতে রাখা  হয়েছে ।
 প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে , রোবার দিবাগত রাত ১১ টায় সাগর দিঘী - সখিপুর সড়কের   সোলাকুড়ি ও জোড়দিঘী নামক স্থানে
 রাস্তা বেরিকেড দিয়ে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছিল । টের পেয়ে স্থানী লোকজন তাদের কে পাকড়াও করে ধরে ফেলে বেদড়ক পিটুনি দেয় । এতে ঘটনা স্থলেই এক সন্দেহ ভাজন ডাকাত  মারা যায় । ধৃত ডাকাত দেলোয়ার হোসেন জানায় , সে গেলো কোরবানী ঈদের আগে মাদক মামলায় কারাভোগের পর জামিনে মুিক্ত পায়  ।  আর জেলখানায়  পরিচয় হয়  বরিশালের  রানা ও বিল্লাল নামের ২ জনের সাথে । আরো জানায় , সে মাদকের ব্যবসা করে  । গত পরশু দিন  গাজিপুরের রাজেন্দ্রপুর থেকে রানা ও বিল্লাল নামের ২ জন মদ কেনার জন্য তাকে মোবাইলে ডেকে নিয়ে তার কাছে ১ কেস অর্থাৎ ২৪ বিয়ার বোতল কিনে নেয় । প্রতি বোতলের দাম ৫০০০ হাজার টাকা দেওয়ার কথা বলে তাকেও ( দেলোয়ার ) সাথে নেয় বলে জানায় । বিল্লালের  বাড়ি বরিশাল বলে জানায় সে ।  ধৃত দোলোয়ার রাজেন্দ্র পুর বোর্ড বাজার নামক স্থানে তার  স্ত্রী নাসিমা আক্তার কে নিয়ে থাকে । নাসিমা স্থায়ী একটি গার্মেন্টসে চাকরি করে ।
 ঘাটাইল থানা অফিসার ইনচার্স মোঃ কামাল হোসেন  কে বলেন , রাতে ডাকাত সন্ধেহে গণপিটুনি দিলে ঘটনার স্থলেই ১ জন মারা যায় । লাশ  উদ্ধার করে ঘাটাইল থানা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷