শনিবার, অক্টোবর ০১, ২০১৬

উপজেলা ভাইস-চেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ভাংচুরের মামলা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ভাইসচেয়ারম্যান সহ আ’লীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি ভাংচুরের মামলা হয়েছে। জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের জিএস রবিউল ইসলাম তমাল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ মামলা দায়ের করেছেন। মামলার সকল আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার সমর্থক বলে জানা যায়। 
অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকালে জি.বি.জি কলেজের ছাত্র সংসদের কক্ষে জঙ্গি মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য প্রস্তুতি মূলক সভা চলছিল। এ সময়  একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র সংসদের কক্ষে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং লুটপাট চালায় । সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুর করে।  তারা ছাত্র সংসদের বাইরে রক্ষিত দুটি মোটর সাইকেল ভাংচুর করে।
মামলার উল্লেখ যোগ্য আসামীরা হল- ঘাটাইল উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, আ’লীগ নেতা মোঃ মোতালিব হোসেন, খলিলুর রহমান, যুবলীগ নেতা সুজন তালুকদার , মনিরুজ্জামান মিন্টু মেম্বার, বিপ্লব সরকার, ছাত্রলীগ নেতা কফিলুর রহমান ভ’টান, আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর মনসুর আলী  প্রমূখ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুরে এমপি রানার সমর্থক ও তার বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে ঘাটাইল কলেজের সামনে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।পরে কলেজ ক্যাম্পাসে ভাংচুরের ঘটনা ঘটে । এ ঘটনায় মামলা হয়ে । মামলার তদন্ত কাজ চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷