মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
‘বয়স বৈষম্য দূর করুন’ প্রতিপাদ্যে প্রবীণদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা মূলক সহায়তা, সম্মান ও স্বাধীনতা ভোগ করার দাবি নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ০১ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিতৈষী সংঘের সৌজন্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হাসান আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সহ সভাপতি ড. মমতাজ বেগম, সাধারন সম্পাদক অধীর চনদ্র সাহা,লেখক মাহমুদ দিদার,আ ছামাদ সরকার প্রমূখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷