আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ নেতা মফিল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলঘজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম খান হেস্টিংস, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, মো. স্বপন মিয়া, সাবেক সাধারন সম্পাদক মহিয়ার উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, ইউপি সদস্য শফিকুল ইসলাম খান, রনক খান, আসাদুজ্জামান সাহেথ, আবুল হোসেন খান, শহিদুল ইসলাম তালুকদার, আরিফ হোসেন খান, দিঘলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. লিটন মিয়া, মো. রাসেল খান (কালিয়াগ্রাম), দিগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি প্রমুখ।
সভা পরিচালনা করেন মো. টিটু খান।বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷