দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে রোডমার্চ শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত যাবে রোডমার্চ। ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ নেতারা রোডমার্চে অংশ নিবেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোডমার্চের প্রথম পথসভা হবে ঢাকায়। আজ দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠ থেকে এটি শুরু হবে। এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে।
১৬ ডিসেম্বর, বিজয় দিবসেও কর্মসূচি দিয়েছে ঐক্যফ্রন্ট। এদিন সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই দিনে বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় র্যালি করা হবে। আর ১৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ঐক্যফ্রন্ট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷