শনিবার, ডিসেম্বর ১৫, ২০১৮

ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।


তিনি জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷