শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চারজন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছে।
আহতরা হলেন দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ন কবির (৪৫), আমির হামজা(৩০), মাহারুল (৫২), ইয়ামিন (৪০)। তাদেরকে ঘাটাইল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সন্ধ্যায় পাকুটিয়া বাসষ্ট্যান্ড চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকার মিছিল করার সময় একই সময়ে বিএনপি নেতা কর্মীরা ধানের শীষের মিছিল করার সময় মুখোমুখি হলে আওয়ামী লীগের মিছিলে ঢিল ছুঁড়লে উভয় দলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বেধে যায়।
এ সময় আওয়ামী লীগের চারজন নেতা আহত হন।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিছিল করার সময় ঢিল ছুঁড়লে সংঘর্ষ বেধে যায়। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷