একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।
ছোট মনির নৌকা প্রতীকে ২ লক্ষ ৯৩ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন মোট ১১ হাজার ৯২৬ ভোট।
উল্লেখ্য, ভূঞাপুর-গোপালপুর উপজেলা নিয়ে ১টি আসন। যার মধ্যে গোপালপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৭৫, এই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৯৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১ হাজার ১৯৩ জন।
ভূঞাপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৫৭টি, এতে পুরুষ ভোটার ৭৪ হাজার ১৩৯ জন ও মহিলা ভোটার ৭২ হাজার ২৪৩ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৬৭০ জন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷