রবিবার, ডিসেম্বর ৩০, ২০১৮

গোপালপুরে বিএনপি নেতা নিহত

টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তের হামলায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত হয়েছেন।

আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের বাইসকাইল এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত বিএনপি নেতার নাম হাজী আব্দুল আজিজ (৬৫)। তিনি নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, হাজী আব্দুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকায় আব্দুল আজিজের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

তিনি আরো জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷