রবিবার, ডিসেম্বর ৩০, ২০১৮

ঘাটাইলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

রবিবার টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। পৌরসভার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। ভোট প্রদান শেষে তারা হাসিমুখে কেন্দ্র থেকে বের হচ্ছেন।এছাড়া ঘাটাইল উপজেলার কোথাও কোন ধরনের নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি।এই আসনে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোন অভিযোগও পাওয়া যায়নি। অনেকেই।সকাল থেকে ঘাটাইল পৌরসভা ও উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোট শুরু হওয়ার এক-দেড় ঘন্টা পর সাড়ে নয়টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে। এছাড়া তরুন ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট প্রদান করেছেন।সকাল সাড়ে ৯টার দিকে ঘাটাইল হাই স্কুল, রতনপুর প্রাথমিক বিদ্যালয়, মুকুল একাডেমী হাই স্কুল কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটাররা ধীরে সুস্থে আসছেন। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। এ কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাধিক্য দেখা গেছে।

কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। পুলিশ, রিজার্ভ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের স্লিপ দেখে তাদের ভেতরে প্রবেশ এবং নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, ঘাটাইলে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি।



টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান খান, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রয়েছেন লুৎফর রহমান খান আজাদ। এ ছাড়া এই আসনে আরো ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, ন্যাশনাল পিপলস পাটির প্রার্থী এসএম চাঁন মিয়া (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর রেজাউল করিম (হাত পাখা), জাকের পার্টিও প্রার্থী খলিলুর রহমান (গোলাপ ফুল), বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন)।
এ আসনে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷