মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা রোববার চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রোববার রাত সাড়ে ৮টার পর সব মোবাইল অপারেটরকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফিরে আসে মোবাইলে টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷