বুধবার, অক্টোবর ১০, ২০১৮

ঘাটাইলে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুুতি সভা

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বুধবার (১০ অক্টোবর) ঘাটাইল উপজেলা প্রশাসনের হল রুমে (৪র্থ তলায়) এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর চন্দ্র সাহা, আনছার ভিডিপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম, মধুপুর ফায়ার সিভিলের ষ্টেশন অফিসার দোলোয়ার হোসেন প্রমুখ।



সভায় প্রতিটি পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য: আগামী ১৪ অক্টোবর পঞ্চমীর মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। এবার জেলায় ছোটবড় মিলিয়ে প্রায় ১ হাজার ১৮৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঘাটাইলে ৭৭টি, সখীপুরে ৪২টি, বাসাইলে ৫০টি, দেলদুয়ারে ১১৩টি, টাঙ্গাইল সদরে ১৯৮টি, ধনবাড়ীতে ৩১টি, মির্জাপুরে ২৩৭টি, মধুপুরে ৫০টি, কালিহাতীতে ১৭৫টি, গোপালপুরে ৪৮টি, নাগরপুরে ১৩১টি এবং ভূঞাপুরে ৩৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী, ১৬ অক্টোবর সপ্তমী, ১৭ অক্টোবর মহাঅষ্টমী, ১৮ অক্টোবর মহানবমী অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে এ দুর্গাপূজা শেষ হবে।