বুধবার, অক্টোবর ১০, ২০১৮

ঘাটাইলে মামলার রায় কার্যকরের দাবিতে গণ মিছিল


২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে গণ মিছিল করেছে ঘাটাইল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডনেতৃবৃন্দরা।

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঘাটাইল পৌরসভার কার্যালয় থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, পৌর যুগ্ম আহবায়ক জাহান কাজী, ঘাটাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোতাহার আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খাদেমুল ইসলাম খান, জিবিজি কলেজের সাবেক জিএস রবিউল আলম তমাল, এজিএস রঞ্জু আহম্মেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার আলম, কমিশনার হেকমত আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো.দুলাল মিয়া, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আয়নাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহবায়ক মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সহ দপ্তর সম্পাদক ও ঘাটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রনি তালুকদার, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সদস্য সচিব মো.দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক মিলন, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ রানা প্রমুখসহ নেতৃবৃন্দ।