বুধবার, অক্টোবর ১০, ২০১৮

জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন ঘাটাইলের সাংবাদিক জাহাঙ্গীর আলম

ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমকে জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে। জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামস উদ্দিন অ্যাডভোকেট স্বাক্ষরিত পত্রে এই তথ্য পাওয়া যায়।

ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘দৈনিক আমার বার্তা’, ‘সময় সংবাদ ডট কম’ এর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সাথে জড়িত থেকে দেশ ও জাতির অশেষ কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।

এ বিষয়ে কৃষকলীগের নব নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর হাতে গড়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্তম্ভ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ কৃষকলীগকে গতিশীল করার লক্ষ্যে এ সংগঠনকে সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সে সময় তিনি এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি জহির মাস্টার, সাধারণ সম্পাদক এড. শামস উদ্দিন সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি গত ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) জহির মাস্টারকে সভাপতি ও এডভোকেট শামস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটির অনুমোদন দেয়।