বুধবার, অক্টোবর ১০, ২০১৮

ঘাটাইলে ছেলেকে পুলিশে দিলেন বাবা, ২ বছরের জেল হল ছেলের

ঘাটাইলে নেশাগ্রস্থ ছেলের অত্যাচারে অতিষ্ট হয়েছে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমান আদালতে রিন্টুর বাবা স্বাক্ষী দিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ আটককৃত রিন্টুকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

মঙ্গলবার (০৯ অক্টোবর) ঘাটাইল উপজেলার সালেংকা গ্রামে এ ঘটনা ঘটে। রিন্টু ঘাটাইল উপজেলার সালেংকা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। দণ্ডাদেশ শেষে আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

জানা যায়, ঘাটাইল থানার এসআই মো. আবু হানিফ এর নেতৃত্বে একদল পুলিশের টিম ঘটনাস্থল থেকে রিন্টু (৩২) কে গাজাসহ হাতে-নাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে রিন্টুর বাবা স্বাক্ষী দিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ আটককৃত রিন্টুকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

পিতা ইদ্রিছ আলী জানান, নেশাগ্রস্থ অবস্থায় আমার ছেলে রিন্টু আমাকে এবং আমার স্ত্রীকে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। উপায় না পেয়ে পুলিশে জানাতে বাধ্য হয় তারা।