মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

ঘাটাইলে অধীর চন্দ্র সরকারের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন

আব্দুল লতিফ, ঘাটাইল : হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জমে ওঠেছে। ইতোমধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে এ উৎসবটি পালন করা হচ্ছে ৭৭টি পূজা মন্ডপে। আজ মঙ্গলবার ছিল মহাসপ্তমী। এ উপলক্ষে প্রত্যেকটি পূজা মন্ডপে ছিল লোকজনের উপচে পড়া ভিড়। এর মধ্যে শিশু-কিশোর ও নারীদের সংখ্যই বেশি। এ সময় ওইসব পূজা মন্ডপ পরিদর্শন করলেন  বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি; সমৃদ্ধ ঘাটাইল ঢাকা এর আহ্বায়ক অধ্যাপক ড. অধীর চন্দ্র সরকার।

এ সময় তিনি প্রত্যেকটি পূজা মন্ডপে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতাও করেন।

শারদীয় দুর্গাপূজায় পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের স্বাস্থ্য, অন্য, বস্ত্র, বাসস্থানসহ নানা দিকের উন্নয়ন হয়। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সে সময় ঘাটাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷