মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

জলবায়ু মোকাবেলায় আ.লীগকে ফের ক্ষমতায় আনতে হবে

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের মোকাবেলা করতে হলে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’

মঙ্গলবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সর্বভূতের উপর প্রভাব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে আগামী ২০৫০ সালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গোপসাগরে বড় ভূখণ্ড জাগার সম্ভাবনা রয়েছে । তাই এসব এর মোকাবেলা করতে হলে এই সরকারের কন্টিনিউ করতে হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর ১০টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। আমরা আশা করবো বর্তমান সরকার এর দিকে গুরুত্বপূর্ণভাবে নজর দিবেন।’

এ সময় তিনি দেশের বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে আপনারা প্রশ্ন রাখবেন ক্ষমতায় আসলে জলবায়ুর জন্য আপনারা কী পদক্ষেপ নেবেন? এটা ইশতেহারে প্রকাশ করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি, কৃষি বিজ্ঞানী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, ওয়ার্কাস পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷