মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

কয়টি হলে মুক্তি পাচ্ছে দেবী?

‘দেবী’ সিনেমাটিকে ঘিরে আগ্রহের শেষ নেই মানুষের। দীর্ঘদিন থেকেই ছবিটির প্রচারণা চলছে নানা মাধ্যমে। ফেসবুক, টুইটার, ইউটিব, টেলিভিশন, ফ্যাশন শো এমন নানা মাধ্যমে দিকে দিকে ছড়িয়ে গেছে সিনেমাটির খবর। এদিকে হুমায়ূন আহমেদের মিসির আলী চরিত্রটির প্রতি লক্ষ লক্ষ মানুষের আগ্রহ তৈরি হয়ে আছে অনেক আগে থেকেই। উপন্যাসের চরিত্র ‘মিসির আলী’ নষ্টালজিক করে রেখেছে অনেককেই। মিসির আলী ও দেবীকে পর্দায় কেমন দেখা যাবে? এক ঝলক দেখার অপেক্ষা এবার কাটতে চললো ।

আর মাত্র দুই দিন পরেই সিনেমা হলে আসছে অনম বিশ্বাস পরিচালিত এ বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেবী’। আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। শোনা যাচ্ছিলো প্রথমে ২৪টি হলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সোমবার ঢাকা ক্লাবে এই সিনেমাকে ঘিরে হওয়া এক জমকালো অনুষ্ঠান। কথায় কথায় জয়া জানালেন ১৮টির মতো হলে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি। প্রথমে দেশের প্রথম সারির হলগুলোতে মুক্তি পাবে ‘দেবী’।


প্রযোজক এই সিনেমার জন্য হল পাচ্ছেন না, বিষয়টি এমন নয়। ইচ্ছে করে অল্প সিনেমা হলে ‘দেবী’ মুক্তি দেওয়া হচ্ছে। জয়া আহসান বলেন,‘আমরা হল সংখ্যা বাড়ানোর চেয়ে, ভালো হলে ছবিটি মুক্তির কথা ভেবেছি। যারাই দেখবেন তারা যেনো ভালোভাবে ছবিটি উপভোগ করতে পারেন। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী, মধুমিতাসহ এই মানের হলগুলোতে প্রথমে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। মানুষের ভালোবাসা পেলে পরের সপ্তাহে হল সংখ্য অবশ্যই বাড়বে।’

এরই মধ্যে চলচ্চিত্রটির টিজার, ট্রেলার ও একটি গানও উপভোগ করেছেন দর্শক। এবার দেখবেন সিনেমা ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷