রবিবার, আগস্ট ১২, ২০১৮

ঘাটাইলে বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিডের কর্মী ও গ্রাহক সমাবেশ

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলে ঘাটাইলে বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কর্মী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঘাটাইল কমিউনিটি সেন্টারে ঘাটাইল জোনাল অফিস বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম লেবু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম, দ্বিতীয় বক্তা হিসাবের উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.আব্দুল হালিম সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোনাল অফিসের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. শিবলু মিয়া। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান ভিপি শহীদ,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দাকার,বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইব্রাহিম খলিল,ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
গ্রাহক ও কর্মী সমাবেশ পরিচালনা করেন ইকবাল হোসেন তালুকদার ।