আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আজহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, টিভি অভিনেতা শাহীন নজরুল প্রমুখ।
