শনিবার, আগস্ট ১১, ২০১৮

বড়াই বেশি ডরাই কম


ভাবটা তোমার আকাশচুম্বী
ডিমান্ড খুব-ই কম।
সত্য কথা বলতে গিয়ে
চুপসে গেল দম।

সত্য রাজের দন্ড ভাঙা, বিপদ সংকেত সামনে দাড়া।
চুরমার করবো পাগল পাড়া ভেঙে গেছে শির দাড়া।

পীর মুরিদের এই নীতির দেশে, আছো তুমি অন্ধবেশে।
চোখটা তোমার খুলে গেলে যাবা তুমি আবার ফেঁসে।

দিনটা তোমার যাচ্ছে ভালো,রঙিন স্বপ্নে আকাশ আলো।
মামলা সাজাও, মিথ্যা বলো,দিনটা তোমার যাচ্ছে ভালো।।

উল্টো পথে নিয়ন আলো,স্বপ্ন দেখা খুব-ই ভাল।
দেশটা ছিল আশার আলো,মানুষ তুমি ফাঁসাও ভালো।

দিনটায় ছিল পরিস্কার আলো,
পাবলিক তুমি দেখো ভালো।

সত্য তুমি কম বলো,
চোখটা তোমার খুব-ই কালো।

ঠান্ডা তুমি খাও বেশি ডান্ডা চালাও কম।
টাকা পেলে বেজায় খুশি, না দিলে যায় দম।

তুমিও খুশি আমিও খুশি দেশটা চলছে ভালো,
মায়ের চোখেও ঘুম নেই, চোখটা তাহার কালো।
সকাল কাটে যেমন তেমন দুপুরটা বেশি ভালো।
রাত্রি বেলায় প্লেন সাজাই,
উড়াবো ঘুড়ি ধরবো নাটাই।

সুন্দর জীবন করবো ছাঁটাই।
দেশটা আমার স্বপ্নের বিটায়।

উড়াই ঘুরি চালাই গাড়ি।
সময় হলে দেবো পাড়ি।

মুরিদান রাও করবে বাড়ি
কষ্ট হলে দিবো তরী।

গুজব ছড়াও ঝামেলা বাড়াও,
জবাব পাবা একটু খাড়াও।।

চিত্ত মোধের সত্যে ভরা,
সময়টা চলছে একটু খরা।।

বৃষ্টি হলে বুঝবা ঠেলা,
আমরা ওড়াবো পানসে ভেলা।

আধাঁর আসলেও থাকো ভালো?
বিবেক টা তোমার এত কালো?

সকাল হলে ফুটবে আলো,
দিনটা তোমার যাবে ভালো।

জুয়েল মামুন
অর্থনীতি বিভাগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়।।