সোমবার, জুলাই ৩১, ২০১৭

ঘাটাইলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রকৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত ইব্রাহীমকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঢাকা-সাগরদিঘী সড়কে ঘন্ট্যাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মুক্তিযোদ্ধাসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হুরমুজ আলী মাষ্টারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,মফিজ উদ্দিন,নূর হোসেন,ফজলুল করিম মাস্টার,শাহাদৎ সিকদার,অধ্যক্ষ বাছির উদ্দিন যুবলীগ নেতা আনসার আলী,লিটন মাহমুদসহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৪০ নম্বর স্বারকপত্রের আলোকে এ যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন