আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার। গতকাল রবিবার যাত্রা শুরু করেছে ঘাটাইল উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার। গত ১৩ই জুন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন এই সেন্টারটির শুভ উদ্বোধন করেন। জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এই ডিজিটাল সেন্টারটির যাত্রা শুরু হয়েছে। অত্যন্ত সুন্দর স্থাপত্যশৈলীর উদাহরণ এই সেন্টারটি। এটির পরিকল্পনা ও ডিজাইন করেছেন জনাব আবুল কাশেম মুহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল। ইট, পাথর ও কাঁচে ঘেরা এই ডিজিটাল সেন্টারটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টার থেকে যেসকল সেবা পাওয়া যাবে তাহলো কম্পিউটার কম্পোজ (লেজার/কালার), বিভিন্ন প্রত্যয়নপত্র, ওয়ারিশানের আবেদন, স্ক্যান, বিভিন্ন ভাতার আবেদন, ফটোকপি, ই-মেইল, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ভিসা চেক, পাসপোর্টের আবেদন, বিভিন্ন চাকুরীর আবেদন, জন্ম নিবন্ধন আবেদন ও কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি।অত্যন্ত সুলভমূল্যে এই সেবা প্রদান করা হয় এবং সেবা বাবদ প্রাপ্ত আয় উপজেলা পরিষদের রাজস্ব খাতে জমা করা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷