বর্ষা মৌসুম । বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা । পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা। স্থানীয়রা নিজ উদ্যোগে তৈরী করেছে একটি বাঁশের সাঁকো। একটি বাঁশ দিয়ে পারাপার হওয়ায় ঝুঁকি ও কম নয় । স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা তো আছেই। এয়াড়াও প্রয়োজনের তাগিদে প্রতিদিন পারাপার হচ্ছে শত শত মানুষ। ঘাটাইল উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্র খরাবর এলাকা এটি। উপজেলা পরিষদের বাউন্ডারির থেকে প্রায় ১০ গজের মধ্যে এ জনদুর্ভোগ । নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় অধিবাসীরা ।
খোজ নিয়ে জানাগেছে, পৌরসভার চাঁনদশী থেকে দক্ষিন দিকে একটি খাল গিয়ে মিলেছিল খরাবরের পাশে বিলের সাথে। কলেজ রোড ও উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের কাছে খরাবর রোডে দুটি ব্রিজও রয়েছে। অথচ খালের কোন চিহ্ন মাত্রও নেই । কতিপয় প্রভাব শালী মহল রাতারাতি খালটি ভরাট করে দালান কোটা নির্মাণ করে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে ফেলেছে। এতে খরাবর উত্তরাংশের জলাবন্ধতায় পরে চরম দুভোগ পহাতে হচ্ছে স্থানীয়দের ।
এলাকার অধিবাসী মিজানুর রহমান আকন্দ জানান, এভাবে ঝুঁকি পূূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী ও শিশুদের চরম ঝুঁকির মধ্যে পারাপার হতে হচ্ছে। এ নিয়ে পৌরসভায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি বলেন।
জানতে চাইলে পৌর মেয়র শহিদুজ্জামান খান বলেন, যেহেতু জলাবদ্ধতার মধ্যে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করা সম্ভব নয় । তবে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত বাঁশের সাকু নির্মাণ করা হবে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
