সোমবার, জুলাই ৩১, ২০১৭

ঘাটাইলে মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবীতে শিক্ষকদের কর্মবিরতী


ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবীতে গতকাল সোমবার ঘাটাইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা  পূর্ণ দিবস কর্মবিরতী পালন করেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় ঘাটাইল উপজেলার ৫৪টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্ম বিরতী পালন করেন। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের কর্ম বিরতী থাকায় তারা বই খাতা নিয়ে বাড়ি ফিরে যাইতে দেখা যায়।  কয়েকজন শিক্ষার্থীর সাথে  শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে কথা বললে তারা জানান,স্যারদের দাবী যৌক্তিক। সরকারের উচিৎ স্যারদের দাবী মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরি করা। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্যথায় দাবী আদায়ের জন্য বৃহত্তর কর্মসুচি দেওয়া হবে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন