ঘাটাইল উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ শিশু পার্কে নিম গাছের চারা লাগিয়ে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ঘাটাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ),উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মোঃ মন্জুরুল ইসলাম সহ সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক সুজাত আলী, সাংবাদিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের সকল কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।এ দিকে ঘাটাইল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
