আজ রবিবার জাতয়ি শিক্ষক- কর্মচারী ফ্রন্ট ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষক-কর্মচারীরা সকালে ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হন। পরে শিক্ষক-কর্মচারীরা সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় পদোন্নতি,টাইমস্কেল, ৫% প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা,বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ শিক্ষাকে জাতীয়করণের দাবীতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বজাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাকশিস জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মো. আজহার আলী ,জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান,অধ্যাপক যুলফিকার-ই- হায়দার,অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জুলফিকার আলী লিটন, অধ্যাপক ওয়াহেদ শরীফ সিদ্দিকী ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতা মো. রইচ উদ্দীন প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
