ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে বিতর্কিত শিক্ষানীতি ২০১০ বাতিল ও শিক্ষা আইন ২০১৬ সংশোধন সহ বিভিন্ন দাবী নিয়ে গতকাল রবিবার বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সা. সম্পাদক মওলানা মুফতি মোঃ সাইফুল ইলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, কদমতলী মাদরাসায়ে দারুল উলুম কারিমিয়া মুহ্তামিম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রেজাউল করিম।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
